সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে কর্মশালা

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৭ ইং
জীবননগরে নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে কর্মশালা
জীবননগর অফিস: জীবননগরে নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার সময় জীবননগর উপজেলার কনফারেন্স রুমে নারীর ক্ষমতায়ন (পংং-বরিপ) আওতায় এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীর ক্ষমতায়ন ও নারীর জীবনমান উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, সমবায় অফিসার মোতাহার হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, অফিসার ইনচার্জ (প্রতিনিধি) জীবননগর থানাসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নারী সদস্যগন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড