সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২-০ গোলে আলমডাঙ্গা একাদশ জয়ী

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৭ ইং
আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২-০ গোলে আলমডাঙ্গা একাদশ জয়ী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচে আলমডাঙ্গা ফুটবল একাদশ ২-০ গোলে সবুজ সংঘ দর্শনাকে পরজিত করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা টাউনমাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচে খেলার ৪০ ও ৫৪ মিনিটে আলমডাঙ্গার পক্ষে মাসুম ২টি গোল করে। খেলায় একাধিকবার সবুজ সংঘ গোলের সুযোগ পেলেও তা গোলে পরিনত করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলমডাঙ্গা ফুটবল একাদশ। ম্যান অব দি ম্যাচ নির্বাচন কমিটির দায়িক্তে ছিলেন কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা ও সাইদুর রহমান মালিকের নির্বাচনে ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের ২টি গোলদাতা মাসুম। খেলা শেষে অংশগ্রহনকারী দুটি দল ক্রেস্ট ও ১টি করে ফুটবল দেয়া হয়। এ ছাড়া ম্যান অবদি ম্যাচ মাসুমের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন মুক্তা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সাইদুর রহমান মালিক, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরননবী, মরহুম আলফাজ উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ নাসির জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন,জহুরুল ইসলাম বেলু, নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, ডিএফএ সদস্য হামিদুর রহমান সন্টু প্রমুখ। গতকালের ম্যাচটি পরিচালনা করেন মাসুদুর রহমান খোকন, এমএ সবুর, নাজমুল হক শান্তি, লিটা হক ও রবিউল ইসলাম রবি। আজ একই মাঠে রেনেসাঁ ক্লাব, হাসাদহের মুখোমুখি হবে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন ফুটবল দল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড