সুন্দর আগামীর জন্য জনগণের কাজ করে যাচ্ছে পুলিশ
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৭
ইং
মেহেরপুরে পুলিশের হেল্প ডেস্ক থেকে সুবিধাপ্রাপ্তদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার আনিছুর রহমান
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে নারী ও শিশু এবং প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভায় পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, মানুষকে যেন অল্প সময়ে সঠিক বিচার প্রদান করতে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নারী ও শিশু হেল্প ডেক্স এবং প্রবাসী কল্যান হেল্প ডেক্স চালু করে খুব অল্প সময়ে অনেককেই সহযোগিতা করা হয়েছে। এই বিভাগ গুলো পরিচালনা করার জন্য দুই বিভাগে দুই অফিসার দেওয়া হয়েছে। তিনি বলেন, সুন্দর আগামীর জন্য পুলিশ জনগনের কাজ করে যাচ্ছেন। ভালো কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে নারী ও শিশু এবং প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আনিছুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ আব্দুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরন্য, সাবেক কাউন্সিলর পলি খাতুন, সুবিধাভোগী শিউলি খাতুন, কাসেম মিয়া প্রমুখ।
মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা গেছে, নারী ও শিশু হেল্প ডেক্সের মাধ্যমে অভিযোগ এসেছে ১শ ৫৩টি। যার মধ্যে পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে আপোষে নিস্পত্তি হয়েছে ৮৬টি, জেলার তিন থানার মধ্যেমে নিস্পত্তি হয়েছে ২৬টি, ডিবি কর্তৃক নিস্পত্তি ৮টি, ডিএসবি কর্তৃক নিস্পত্তি ১টি, অভিযোগ প্রত্যাহার ৪টি, সিআইসি ও এএসপি সার্কেল অফিস কর্তৃক নিস্পত্তি ১টি করে অভিযোগ। বাকি ২৬টি মামলা কোর্টে প্রেরণ করা হয়। মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন গ্রামের ১শ ৫৩ টি পরিবারকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন পুলিশ সুপার আনিছুর রহমান। তিনি এ ধরণের অসহাই ও হত দরিদ্র মানুষের সেবার জন্য নারী ও শিশু হেল্প ডেক্স চালু করেছেন। এছাড়াও এর পাশাপাশি বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ ও আদম ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি পেতে প্রবাসী কল্যান হেল্প ডেস্ক নামের আর একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই ডেক্সের মাধ্যমে ২২টি জন অসহাই যুবককে প্রতরণার হাত থেকে উদ্ধার করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ। যার মাধ্যমে ২২টি অভিযোগ নিস্পত্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মানুষের সেবার জন্যই পুলিশ কাজ করে। কোন মানুষ যেন প্রতারিত না হয় সেই লক্ষে পুলিশ সুপারের নেতৃত্বে এ ধরণের বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। মানব সেবাই পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
কমেন্ট বক্স