সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্ততি সভা

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্ততি সভা
আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে নিজস্ব প্রতিবেদক: আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ ডিসেম্বর সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অফিসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। প্রস্তুতি সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক এস এম ই¯্রাফিল, সদস্য সচিব রেবেকা সুলতানা, সদস্য ইলা হক, সদস্য এ্যাড নওশের আলী ও সদস্য বিপুল আশরাফ । বক্তারা বলেন, দূর্নীতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর অন্যতম হচ্ছে জনগণের মধ্যে নৈতিকতাবোধ জাগিয়ে তোলা। বিগত কয়েকবছর যাবত দূর্নীতি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার কারনে আমাদের সমাজে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেয়া হয় ৯ ডিসেম্বর সকাল পোনে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন গড়ে তোলা হবে। করা হবে র‌্যালি। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক-ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্থরের জনগনের অংশগ্রহন করার জন্য আমন্ত্রন জানানো হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড