ইয়াবা ও হেরোইনসহ আলমডাঙ্গা গোবিন্দপুরের আজম আটক
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে আজম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই খালিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর গ্রামে অভিযান চালাই। অভিযানে ওই গ্রামের হবিবর সর্দ্দারের ছেলে আজম কে আটক করে পুলিশ। আটকের পর তার কাছ থেকে ১০ পিন ইয়াবা ও ১৪ পুরিয়া হেরোইন উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য্র আইনে মামলা হয়েছে। গতকাল তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স