সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বড় হাপানিয়ায় বিদুতস্পৃষ্টে যুবক আহত

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৭ ইং
আলমডাঙ্গার বড় হাপানিয়ায় বিদুতস্পৃষ্টে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার বড় হাপানিয়া গ্রামে বিদুতস্পৃষ্ট হয়ে একযুবক গুরুতর আহত হয়েছে। গতকাল বিকালে বাড়ীর সামনে দোকানের বিদ্যুত সংযোগ মেরামতের সময় সে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার বিকেল ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের বড় হাপানিয়া গ্রামের বেলেপাড়ার আশাদুল মিয়ার ছেলে মুস্তাকিন (১৬) নিজ বাড়ীর সামনের দোকানে কেরাম বোর্ড খেলার জন্য বৈদ্যুতিক সংযোগ মেরামত করছিলো। এ সময় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক মেইন লাইনের দুই তার একত্রিত হয়ে সে বিদ্যুতায়িত হয়। এতে তার দুুু’হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, সে এখন শঙ্কামুক্ত। তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড