সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভগিরথপুর চক্রবাক সংঘকে পরাজিত করে বাদল রশীদ স্মৃতি সংঘ জয়ী

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৭ ইং
ভগিরথপুর চক্রবাক সংঘকে পরাজিত করে বাদল রশীদ স্মৃতি সংঘ জয়ী
চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে আলমডাঙ্গার ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘ ট্রাইব্রেকারে ৪-২ গোলে দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘকে পরাজিত করেছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৫ম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকে। নির্ধারিত সময়ে উভয়দল একাধিকবার গোলের সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘ ৪-২ গোলে ভগিরথপুর চক্রবাক সংঘকে পরাজিত করে। ট্রাইব্রেকারে চমৎকারভাবে ২টি গোল সেভ করায় খেলা শেষে বিজয়ী দলের গোল রক্ষক শান্তকেই ম্যাচ সেরা হিসেবে বেছে নেন নির্বাচক মন্ডলী। ম্যান অব দি ম্যাচ নির্বাচন কমিটির দায়িত্বে ছিলেন কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা ও সাইদুর রহমান মালিক। খেলা শেষে অংশগ্রহনকারী দুটি দল ক্রেস্ট ও ১টি করে ফুটবল দেয়া হয়। এ ছাড়া ম্যান অবদি ম্যাচ শান্তর হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, হাফিজুর রহমান হাপু, ডিএফএ সদস্য হামিদুর রহমান সন্টু, মরহুম আলফাজ উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ নাসির জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন, জহুরুল ইসলাম বেলু প্রমুখ। গতকালের ম্যাচটি পরিচালনা করেন এমএ সবুর, রেজাউল হক রিজু, লিটা হক ও রবিউল ইসলাম রবি। আজ একই মাঠে দর্শনা সবুজ সংঘের বিপক্ষে মুখোমুখি হবে আলমডাঙ্গা ফুটবল একাডেমি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড