সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগুনের তাপ নিতে গিয়ে আলমডাঙ্গায় স্কুলছাত্রী দগ্ধ

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৭ ইং
আগুনের তাপ নিতে গিয়ে আলমডাঙ্গায় স্কুলছাত্রী দগ্ধ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বন্ডবিল স্কুলপাড়ার নুপুর (১২) নামের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। পাশের বাড়ির এক বান্ধবীর সাথে রান্না ঘরের চুলায় আগুনের তাপ নেয়ার সময় সে অগ্নিদগ্ধ হয়। মারাত্মক আহতাবস্থায় তাকে আলমডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বন্ডবিল স্কুলপাড়ার দরিদ্র লিটন মিয়ার মেয়ে পাশের বাড়ির এক বান্ধবীকে নিয়ে শীত নিবারনের জন্য আগুনের তাপ নিচ্ছিলো। এ সময় অসাবধানবশত তার শরীরে থাকা জামাকাপড়ে আগুন লেগে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। আহত নুপুরকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড