সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাষায় আঞ্চলিকতা দোষের নয়, আমাদের ভাষার হবে না ক্ষয়

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৭ ইং
ভাষায় আঞ্চলিকতা দোষের নয়, আমাদের ভাষার হবে না ক্ষয়
চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের ১৫ হাজার দর্শকপূর্তি উদযাপন নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম ও একমাত্র আঞ্চলিক ভাষা সংরক্ষণ ও চর্চার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ‘চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ’র আয়োজনে আনন্দ উৎসব করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় ফেসবুক গ্রুপে মাত্র ১০ দিনে ১৫ হাজারেরও বেশি সদস্য হওয়ায় এই অনুষ্ঠান করা হয়। জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গ্রুপ এডমিন এসএম শাফায়েত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতি ও সামাজিক ব্যক্তিত্ব কাজল মাহমুদ। তিনি বলেন, ‘আঞ্চলিক ভাষা আমাদের ঐতিহ্য; তা রক্ষা করা আমাদেরই দায়িত্ব ও কর্তব্য। ভাষায় আঞ্চলিকতা দোষের নয়, আমাদের ভাষার হবে না ক্ষয়- স্লোগান নিয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ ফেসবুকে গ্রুপ খুলে এলাকার ঐতিহ্য রক্ষায় গুরুত্ব ভূমিকা রাখছে। একই নাথে এতো অল্প সময়ে এই গ্রুপ যে সাড়া পেয়েছে এটা চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদ না দেখলে বিশ্বাস করা যাবে না। তবে এই গ্রুপের কার্র্য্যক্রম শুধু নিজেদের মধ্যে সীমবদ্ধ রাখলেই হবে না, এটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানের শুরুতেই গ্রুপ মেম্বাররা উন্মুক্ত আলোচনায় অংশ নেয়। আলোচনার পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী আঞ্চলিক ভাষায় সম্পূর্ণ আলোচনা করা হয়। এখানে উঠে আসে গ্রুপের উন্নতি সংক্রান্ত দিকনির্দেশনামূলক পরামর্শ। আলোচনার এক পর্যায়ে গ্রুপের পরিচিত মুখ সুহা সিনী যে জাতীয় বু হিসাবে খ্যাতি অর্জন করেছে; তা আঞ্চলিক বু হিসাবে নামকরণ করা হয়। কারণ আঞ্চলিক ভাষা নিয়ে আমাদের কার্য্যক্রম। শিঘ্রই বৃহৎ পরিসরে আত্মপ্রকাশ করবে সংগঠনটি এ নিয়েও সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। এডমিন প্যানেল মেম্বার দেলোয়ার হোসেন বাপ্পি ও সুহা সিনী’র পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর টিভি’র চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দেশ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিক, চ্যানেল নাইন’র চুয়াডাঙ্গা প্রতিনিধি উজ্জল মাসুদ, ডিবিসি নিউজ’র চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী কন্ঠশিল্পী শান্ত আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড