চুয়াডাঙ্গার নুরুল্লাপুরে মামার অস্ত্রের আঘাতে দু’ভাগিনা আহত
- আপলোড তারিখঃ
০৪-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা নুরুল্লাপুরে মামার অস্ত্রের আঘাতে ২ ভাগিনা আহত হয়েছে। মায়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ মামাদের বিরুদ্ধে। গতকাল সকালে মামার বাড়ীর সামনে তাদেরকে আঘাতপ্রাপ্ত করে মামারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের আমজেদ মল্লিকের দুই ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও ইব্রাহিম (২৫) জানতে পারে তাদের নানীর রেখে যওয়া সম্পত্তি ভাগাভাগি বা বন্টন না করে তাদের মায়ের প্রাপ্ত সম্পত্তি তাদের মামারা গোপনে তাদের নামে করে নিয়েছে। এনিয়ে একই গ্রামের মৃত আফসার মন্ডলের দুই ছেলে (মামা) খলিল ও গনি সাথে কথা বলার জন্য তাদের বাড়ীর সামনে বাঁশ বাগানে যায় সেখানে মামাদের সাথে মায়ের সম্পত্তি দাবী করলে মামারা ভাগিনাদের উপর চড়াও হয়। একপর্যায় দুই মামা খলিল, গনি ও গনির ছেলে মিলে দেশিও অস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও ইব্রাহিমের মাথায় ও শরিরের আঘাত করলে তাদের মাথা ফেটে দুজনই গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানায় আহতরা।
কমেন্ট বক্স