সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাছের ডাল কাটতে উঠে এক শ্রমিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৭ ইং
গাছের ডাল কাটতে উঠে এক শ্রমিকের মৃত্যু
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় গাছের ডাল কাটতে উঠে হৃদরোগে আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের ওয়াপদা কলোনীতে বসবাসকারি দরিদ্র শ্রমিক আব্দুল হানেফের ছেলে আব্দুল হালিম গত শনিবার সকাল ১১টা থেকে বিদ্যুৎ অফিসের কর্মচারীদের সহযোগীতা করতে বিদুৎ লাইনের পাশে অবস্থিত গাছের ডাল কাটার কাজ করতে যায়। বিকাল ৩টার দিকে একটি গাছের ডাল কাটার সময় হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভূত হলে সে তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসে। এসময় তার পরিবারের লোকজন তাকে দ্রুত আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়ায় রেফার করে। তাকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে সে মারা যায়। গতকাল সকাল ৮ টায় ওয়াপদা ঈদগা ময়দানে তার জানাজা নামাজ শেষে পৌর জান্নাতুল বাকি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে দরিদ্র পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড