জীবননগর মনোহরপুরে সড়ক দূর্ঘটনায় মহিলা আহত
- আপলোড তারিখঃ
০৪-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার মনোহরপুরে সড়ক দূর্ঘটনায় রেখা খাতুন নামের এক মহিলা আহত হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মনোহরপুর আখ সেন্টার সংলগ্ন এ দূর্ঘটনা সংঘটিত হয়। জানা যায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রেখা খাতুন জীবননগর থেকে খাট ক্রয় করে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনোহরপুর আখ সেন্টারের নিকট পৌছালে আলমসাধু চালকের লুঙ্গি ইঞ্জিনের বেল্টের সাথে জড়িয়ে যায়। এমন সময় আলমসাধুটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।
কমেন্ট বক্স