সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৭ ইং
বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: ‘দেশকল্যাণ, দারিদ্র্যবিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন- এর মানস ও মনন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৭ উদ্যাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৯টি সহযোগি সংগঠন রিসো, আলাপ, পাস, উষা, এমকেএস, র‌্যাড, মৌচাক, ওয়ার্প ও গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এনজিও ফাউন্ডেশন দিবসের র‌্যালী বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের কর্মসূচী ও র‌্যালীর শুভ উদ্বোধণ ঘোষনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় তিনি বলেন, দিবসগুলো পালন করা হয় স্মরণীয় রাখার জন্য ও কর্মকান্ডকে তরান্বিত করার জন্য। এনজিওগুলো দেশের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে সরকারের অনেক কার্যক্রমে সফলতা এসেছে। সারা বাংলাদেশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম বাংলাদেশ সরকারের একটি সফল উদ্যোগ। এ ফাউন্ডেশন তাদের দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে তৃনমুলের ছোট ছোট এনজিও গুলোকে আর্থিক সহায়তা প্রদান করে সরকারের পাশাপাশি দারিদ্র বিমোচন ও দেশের কল্যাণে ভুমিকা রাখছে। পরে রিসো সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাপ এর নির্বাহী পরিচালক আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উষা সংস্থার নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, গ্রামীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, ওয়ার্প সংস্থার নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা, মৌচাক এর প্রতিনিধি সুরাইয়া পারভিন, মুক্তকল্যাণ সংস্থার প্রতিনিধি লিয়াকত আলী শেখ প্রমূখ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল সহযোগি সংগঠনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যানে আরো সুন্দর ভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। র‌্যালী ও আলোচনা সভায় উপকারভোগি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম ও পিও সাধন কুমার কর। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগী সংস্থা সমূহের আয়োজনে এনজিও ফাউন্ডেশন দিবস -২০১৭ পালন করা হয়েছে । গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বিএনএনএফ’এর সাধারণ পরিষদের সদস্য ও সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। আলোচনা সভার আগে মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়্ । র‌্যালি ও আলোচনা সভায় এনজিও প্রধানগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড