সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারর্পাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল রবিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মণি। উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ মেম্বর, বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, বজলুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, মনিরুজ্জামান লিপ্টন, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, হাসানুজ্জামান হাসান, পান্না, আহসানুল হক বাপ্পী, বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, আব্দুল হান্নান, আব্দুল গণি, মাসুদ রানা আপেল, মো. শামসুল হক, ঝন্টু, মহাসিন মেম্বর, এরশাদ আলী, আনান্দ, সানোয়ার মেম্বর, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, রুবেল হাসান, রাজিব, আব্দুস সালাম, তুহিন ইসলাম, সানোয়ার, শাহ-জামাল, সেলু উদ্দিন, ছাত্রদলের সদস্য রিন্টু মহলদার, শাওন, সৈকত, রিপন, সনি, সবুজ, হৃদয়সহ অন্যান্য নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদ সরকার তাদের স্বার্থরক্ষার্থে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপ্সান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলে বাংলার মানুষ আর থেমে থাকবেনা। রাজপথে নেমে কঠোর কর্মসূচি পালন করবে। সমাবেশটি পরিচালনা করেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম। অপরদিকে, গতকাল রবিবার বেলা বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য হাজী মো. রবিউল ইসলাম বাবলুর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএম শাহজান মুকুল, প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মৎসজীবী দলের সভাপতি আবু বকর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জায়েদ মো. রাজিব খান, জেলা ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক মো. শাহজান খাঁন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী আব্দুল মান্নানসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা। `` মেহেরপুর অফিস: বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদার জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বোসপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কাসারী বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড