সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৭ ইং
হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
যুবলীগ নেতা সুইটকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা সুইটকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার ইসলামপাড়ার বটতলা মোড়স্থ একটি দোকানে এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মালিকের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরেগুল ইসলাম, যুবলীগ নেতা চঞ্চল আহমেদ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা সাইদুর রহমান, তামিম হাসান জবলু, শাওন রেজা কবীর, বক্কর, রিংকু, আশাদুল ইসলাম আশা, নান্টু, মোতালেব, রুবেল, নয়ন, ইমরান, আলিম, জুয়েলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মিরা। সভায় বক্তারা তাদের বক্তব্য বলেন, যুবলীগ নেতা সুইটকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে একটি মহল। ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে অচিরেই তাকে মুক্তি দিতে হবে। প্রতিবাদ সভা শেষে সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাবিবুল রহমান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড