সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লন্ডনে মেয়র আনিসুল হকের জানাজা সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৭ ইং
লন্ডনে মেয়র আনিসুল হকের জানাজা সম্পন্ন
সমীকরণ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় জুমার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মেয়র আনিসুলের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ ঢাকায় পৌঁছাবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড