সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উত্তরের মেয়রের জন্য কাঁদলেন দক্ষিণের মেয়র

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৭ ইং
উত্তরের মেয়রের জন্য কাঁদলেন দক্ষিণের মেয়র
সমীকরণ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার বিকেলে মেয়র সাঈদ খোকনের বনানীস্থ নিজ বাসভবনে নিহত মেয়র আনিসুল হক প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। মেয়র সাঈদ খোকন বলেন, আনিসুল হকের মৃত্যুটা আমাদের জন্য অনেকটাই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যাবেন এটা কল্পনাও করতে পারিনি। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের ছেড়ে চলে যাবেন- এটা আমরা কখনো কল্পনাও করিনি, ভাবতেও পারিনা। সাঈদ খোকন বলেন, আনিসুল হকের সঙ্গে ‘আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রতিদিন আমরা সকালে কুশল বিনিময় করতাম। শহরের নানা সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে খোলামেলা কথা বলতাম। মানুষের সেবার মনোভাব ছিল আমাদের মধ্যে প্রকট। তার বিভিন্ন কর্মকা-ে আমি অনুপ্রাণিত হই। আবার আমার বিভিন্ন কর্মকা-ে তিনি অনুপ্রাণিত হতেন। দুজনে মিলেই দুই-আড়াই বছর সময়ে আমরা যে সমস্যা সমাধান করেছি, পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা করতে সক্ষম হয়েছি। হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটবে এটা আমার কল্পনারও বাইরে ছিল। আমরা অত্যন্ত ব্যথিত। আমরা অত্যন্ত শোকাহত। মানুষ সমাজে বাস করলে ভুলভ্রান্তি করেই থাকে। তার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা তা ক্ষমা করে দিবেন। আমি তার ছোট ভাই হিসেবে তার জন্য ক্ষমা চাইছি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড