সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আনিসুল হক

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৭ ইং
মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আনিসুল হক
সমীকরণ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক মা, শাশুড়ি ও ছোট ছেলের মো. শারাফুল হকের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন। আজ শনিবার বাদ আসর তাকে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানান, শনিবার বেলা ১১টা ২০ মিনিটে মেয়রের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনা হবে। সেখানে তার ছোট ভাই সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, আত্মীয়-স্বজন ও ডিএনসিসির কর্মকর্তারা তার মৃতদেহ গ্রহণ করবেন। সেখান থেকে তাকে বনানীর বাসভবনে নেয়া হবে। পরে আর্মি স্টেডিয়ামে বাদ আসর জানাজা হবে। সেখানেই বিকাল ৩টা থেকে সর্বসাধারণ মেয়রকে শ্রদ্ধা জানাতে পারবেন। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে শুক্রবার জুমার পর লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে, মেয়র আনিসুল হক স্মরণে শুক্রবার ডিএনসিসির নগরভবনসহ ৫টি অঞ্চলে একযোগে শোক বই খোলা হয়েছে। নগরবাসী তাকে স্মরণ করে এসব বইয়ে শোকবার্তা প্রদান করছেন। মেয়র আনিসুল হক ছিলেন, একাধারে ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতা। ২০১৫ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। মিডিয়া ব্যক্তিত্ব ও তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হকের স্ত্রী রুবানা হক বর্তমানে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তারা চার সন্তানের জনক। প্রসঙ্গত, লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) মারা যান ৬৫ বছর বয়সী আনিসুল হক। ১৯৫২ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটে জন্মগ্রহণ করেন আনিসুল হক। তবে তার শৈশবের একটি বড় সময় কাটে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে নানার বাড়িতে। তার বাবা শরীফুল হক ছিলেন আনসার কর্মকর্তা; মা রওশন আরা হক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড