চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০২-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্যদিয়ে গতপরশু বৃহস্প্রতিবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গায় উদ্বোধন করা হলো আলফাজ উদ্দীন জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৭। উদ্বোধনী দিনে জুড়ানপুর ইউনিয়ন ফুটবল দল টাইব্রেকারে ১(৪)-১(২) নাগদাহ অনিবার্ন সংঘকে পরাজিত করে শুভ সুচনা করেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দারের মরহুম পিতা আলফাজ উদ্দীন জোয়ার্দ্দার স্মরণে প্রথমবারের মত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানের শুরুতে মরহুম আলফাজ উদ্দীন ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সুপরিচিত ব্যক্তিত্ব মরহুম জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বাদশার রুহের মাগফেরাত কামনা করে ১মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, ডিএফএ চুয়াডাঙ্গার সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
উদ্বোধনী ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস এবং রয়েল টান্সপোর্ট এন্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে উভয় দলকে ১টি করে ফুটবল ও ক্রেস্ট দেয়া হয়। চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষ থেকে ক্লাব সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার মোস্ট ভ্যালোয়েবল প্লেয়ার হিসেবে নাগদহ অনিবার্ন ক্লাবের তরুন খেলোয়াড় সজীবের হাতে পুরস্কার তুলে দেন। মিনিস্টার মাইওয়ান ফ্রিজের সৌজন্যে বিজয়ী দামুড়হুদা ইউনিয়ন ফুটবল দলের গোলরক্ষক সজীবকে ম্যান অব দি ম্যাচের পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারগুলো তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, কৃতি এথলেট সাইদুর রহমান মালিক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার ও মোতাহের হোসেন কালু । উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন হাফিজুর রহমান, রেজাউল হক রিজু, মাসুদুর রহমান খোকন ও ইকতিয়ার আহম্মেদ। খেলার ধারাবিবারনী দেন শামীম খান, এবি সিদ্দিক ও শরিফুল ইসলাম।
কমেন্ট বক্স