সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৭ ইং
পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ
সমীকরণ ডেস্ক: পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। শুক্রবার বিকালে তিনি বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে কথা হয় শেখ হাসিনার। পরে তারা শুভেচ্ছা বিনিময় করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পুত্রবধু পেপ্পি সিদ্দিককে পরিচয় করিয়ে দেন পোপের সঙ্গে। একসঙ্গে তাদের ছবিও তোলা হয়। ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতকালে শেখ হাসিনা তাকে স্যুভেনির হিসেবে একটি নৌকা উপহার দেন। এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় আশি হাজার ভক্তের অংশগ্রহণে এক প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ।বিকালে তিনি কাকরাইলের রমনা ক্যাথেড্রালে যান এবং আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করেন। একই স্থানে তিনি একটি আন্তঃধর্মীয় সভায় অংশ নেন। তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকালে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার টেরিজা হাউজ পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন। দুপুরের পর ঢাকায় নটরডেম কলেজে তরুণদের সঙ্গে মতবিনিময়ও করবেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড