আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৭
ইং
খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন পেসার আল আমিন হোসেন। আগামী ১৪ দিনের মধ্যে তাকে রিভিউ কমিটির কাছে পরীক্ষা দেয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। খবর ইএসপিএন ক্রিকইনফোর। গত ২৮ নভেম্বর খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার খেলায় তার বোলিং অ্যাকশনের বিষয়টি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে বিপিএলের চেয়ারম্যান ও টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ১৪ দিন পর তার বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। প্রসঙ্গত, আল আমিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ নতুন নয়। ২০১৪ সালের আগস্ট মাসে ভারতের চেন্নাইয়ে আইসিসি অ্যাক্রিডিটেড সেন্টারে পরীক্ষা দেন। ওই বছরের নভেম্বর মাসে তিনি এ অভিযোগ থেকে মুক্ত হন। এর আগে বিপিএলে কেভন কুপার ও আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন। বর্তমানে দুই বোলারই বিপিএলে খেলছেন।
কমেন্ট বক্স