সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা বড় বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দীক আবুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মণি। সমাবেশে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, জেলা বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, আব্দুল হান্নান, আব্দুল গণি, সামাউল হক শিমুল,যুবদল নেতা মনিরুজ্জামান লিপটন, মাসুদ রানা, ছাত্রদল নেতা শাহজামাল, তুহিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে তারা আরো বলেন বিএনপি চেয়ারপারসন যদি গ্রেফতার হয় তাহলে বাংলার জনগণ আর থেমে থাকবেনা। কঠোর কর্মসূচির মধ্যে দিয়ে তা প্রতিহত করবে। সভাটির পরিচালনা করেন তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড