সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা রেলষ্টেশনে চুরি করতে গিয়ে হাতেনাতে যুবক আটক

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গা রেলষ্টেশনে চুরি করতে গিয়ে হাতেনাতে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলষ্টেশনে চুরি করতে যেয়ে হাতেনাতে রুবেল নামের এক যুবক আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় চুরি করতে যেয়ে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে চোর রুবেল। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ দলিয়ার পুর গ্রামের রাজমিস্ত্রী চান্দুর ছেলে রুবেল (২২) রেলস্টেশন এলাকায় এক পুলিশ সদস্যর বাড়িতে চুরি করতে যেয়ে রেল বাজারের ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে। ব্যবসায়ীরা তাকে উত্তম-মাধ্যম দিয়ে সদর ফাঁড়ির এস,আই ওহিদুল ইসলামের হাতে তুলে দেন। অভিযুক্ত রুবেল জানান, তার সহযোগী হিসেবে কাজ করত চুয়াডাঙ্গা মাঝের পাড়ার ইখলাছের ছেলে সামাদ ও বাগান পাড়ার সুমনের ছেলে রাসেল। এসময় তিনি আরো বলে, আমরা যে সকল মালামাল চুরি করি সেসব মালামালগুলো চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখরাতলা মোড়ের বহুল আলোচিত ইয়াবা স¤্রাট আশিকের কাছে ইয়াবার বিনিময়ে বিক্রি করি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড