জাহাঙ্গীর আলম বাদশা’র দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৭
ইং
চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ হুইপ ছেলুনের ভাগ্নে বিশিষ্ট ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের ভাগ্নে, জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক, চুয়াডাঙ্গা সিঙ্গার শোরুমের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দার বাদশার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে তাঁর নামাযে জানযা শেষে দাফন করা হয়। এরআগে মুক্তিপাড়াস্থ নিজ বাসভবনে তাঁকে শেষ বারের মত দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। প্রিয় মানুষটির আকস্মি বিদায় নেয়াটা অনেকে মেনে নিতে পারছেন। বার বার কান্নায় মুর্ছা যাচ্ছিলেন স্ত্রী-কন্যা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবেরা। দুপুরে যোহরের নামাজের পর পরই জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নেয়া হয় তাঁর মরদেহ। সেখানে নামাযে জানাযায় অংশ নেয় কয়েক হাজার মানুষ। মসজিদের ভিতরে জায়গা না পেয়ে অনেককে রাস্তায় দাড়িয়ে জানাযায় অংশ নিতে দেখা যায়।
জানাযায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস, সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্ম সম্পাদক এড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহ-সম্পাদক সুমন পারভেজ, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলাউদ্দীন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রন্জু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দান লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, জাসদ নেতা তৌহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশা ও জাতি ধর্মের মানুষ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিন গত রাত ৯টার দিকে শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন সিঙ্গার শোরুম থেকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়দের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমেন্ট বক্স