জুড়ানপুর ইউনিয়নের মহিলা মেম্বারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৭
ইং
ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার দেলোয়ারা খাতুনের বিরুদ্ধে প্রতিবন্ধি ভাতা করে দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, জুড়ানপুর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার দেলোয়ারা খাতুন ৮মাস আগে বিষ্ণুপুর গ্রামের কাছারিপাড়ার ইছামদ্দির বুদ্ধি প্রতিবন্ধি ছেলে সুদুর নামে প্রতিবন্ধি ভাতা করে দেয়ার কথা বলে ২ হাজার টাকা দাবি করে ১ হাজার টাকা নগদ নিয়ে যায়। বাকি টাকা দিতে না পারায় কার্ড হয়নি আর টাকাও ফেরত দেয়নি। এ বিষয়ে প্রতিবন্ধি সুদুর পরিবার বলে ৭-৮ মাস আগে ২ হাজার টাকা দাবি করে আমরা গরীব মানুষ কষ্ট করে জমানো এক হাজার টাকা নিয়ে গেছে। টাকাও ফেরত দেয়নি। ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
কমেন্ট বক্স