বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে
মহেশপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বর্নাঢ্য মটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা এ্যাড. শফিকুল আজম খান চঞ্চলের নের্তৃত্বে বুধবার সকাল ১১টার দিকে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি মহেশপুর উপজেলা ও কোটচাদপুর উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক হাজার মটরসাইকেলসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ ও র্যালীতে মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খা, জেলা পরিষদ সদস্য এমএ আসাদ, জেলা পরিষদ সদস্য হাশেম আলী, জেলা পরিষদ সদস্য ও মহেশপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুন্নাহার শিউলি, পৌর নেতা মুকুল চৌধুরী, মোক্তার হোসেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ নিজাম উদ্দিন, কোটচাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহসভাপতি নুরুল ইসলাম খা বাবলু, লুৎফর রহমান, ৭নং কাজীরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়ানবী প্রমুখ। এছাড়া মহেশপুর-কোটচাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ র্যালী ও সমাবেশে অংশ নেয়। এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করা হয়।