চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের বার্ষিক নির্বাচন উপলক্ষে ১৫টি পদের সব কটিতে প্রার্থী দিয়ে পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চুয়াডাঙ্গা ইউনিট। গতকাল বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফের নেতৃত্বে নেতারা মনোনয়নপত্র জমা দেন।
ফোরামের প্যানেলে সভাপতি পদে এম এম শাহজাহান মুকুল, সহসভাপতি পদে আলী হোসেন ও আসাদুজ্জামান গনি সালাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বজলুর রহমান ডাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে প্রার্থী হয়েছেন ফরজ আলী, সেলিনা খাতুন, শরিফুল ইসলাম (২), আশিকুর রহমান রাজ, তানভীর আহম্মদ শাওন ও আল আমিন বিশ্বাস।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. শামীম রেজা ডালিম, অ্যাড. মইন উদ্দীন মইনুল, অ্যাড. বদিউজ্জামান ও অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. শাহজামাল জামালসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য নেতা-কর্মী। আগামী ২৮ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমীকরণ প্রতিবেদক