শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের যৌথ অভিযান

তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৬ ইং
তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ নতুন বাজার এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন তদারকি করে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠান এবং এক ট্রাকচালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


অভিযানকালে কেদারগঞ্জ নতুন বাজার এলাকার বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়। এসময় আইন লঙ্ঘনের দায়ে মানিক ট্রেডার্সের মালিক মিনহাজ উদ্দিনকে প্রযোজ্য আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ট্রাকচালক আলমগীর হোসেনকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, আরশ অটো পার্টসের দোকানে অবৈধ যন্ত্রাংশ রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এ যৌথ অভিযানের মাধ্যমে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন ও পরিবেশসংক্রান্ত বিভিন্ন অনিয়ম তদারকি করা হয়। সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের সতর্ক করা হয়।



কমেন্ট বক্স
notebook

কুড়ুলগাছির মাঠে মাঠে সোনালি ধানের সমারোহ