শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট হাসপাতাল পরিদর্শনে ইউএনও

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট হাসপাতাল পরিদর্শনে ইউএনও

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ইম্প্যাক্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এসময় হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি), অপারেশন থিয়েটার, রোগীদের ওয়ার্ডসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও তিথি মিত্র। এসময় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে মানসম্মত ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন তিনি। বিশেষ করে প্রতিবন্ধিতা প্রতিরোধ এবং চক্ষু ও নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির অবদানের কথা উল্লেখ করেন ইউএনও। তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর ও সরোজগঞ্জে ছাত্রদলের মিছিল