দর্শনা কেরু চিনিকলে চলতি বছর সাড়ে ১২ হাজার একর জমিতে আখ চাষের পরিকল্পনা
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৭
ইং
দর্শনা অফিস: দর্শনা কেরু চিনিকল এলাকায় চলতি মৌসুমে দর্শনা কেরু চিনিকলে এলাকায় সাড়ে ১২ হাজার একর জমিতে আখ রোপনের পরিকল্পনা করা হয়েছে। কেরু চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০১৭-১৮ রোপন মৌসুমে সর্বমোট ১২ হাজার ৫ শত একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে চিনিকলের নিজস্ব খামারে ১ হাজার ৬৪৫ একর এবং চাষীদের জমিতে ১০ হাজার ৮৫৫ একর জমিতে আখ রোপন করা হবে। এর মধ্যে ৯ হাজর ৯ শত একর নতুন এবং ২ হাজার ৬ শত একর জমিতে মুড়ি আখ চাষ করা হবে। চলতি রোপন মৌসুম গত ৮ সেপ্টেম্বর থেকে কেরু চিনিকলে আওতায় আখ রোপন মৌসুম শুরু হয়েছে। ইতোমধ্যে ২৫ নভেম্বর পর্যন্ত ১হাজার ৮০০.১৭ একর জমিতে আখ রোপন হয়েছে। আগামী ফেব্রুয়ারী মাস নাগাদ এ রোপন কাজ চলবে বলে জানা গেছে।
কমেন্ট বক্স