সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী পথসভা ও গণসংযোগ

  • আপলোড তারিখঃ ০১-১২-২০১৭ ইং
আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী পথসভা ও গণসংযোগ
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারসহ শঙ্করচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদাহ বাজারসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শংকরচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ডিঙ্গেদাহ বাজারে পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় আসাদুল হক বিশ্বাস বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে, আর উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের মধ্যে ‘সবার জন্য বিদ্যুত’ সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যার সুবিধা বর্তমানে বাংলাদেশের জনগণ ভোগ করছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি পুনরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। একইসাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন আসাদুল হক বিশ্বাস। পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইমু বিশ্বাস, এমএ গালিব, জুয়েল রানা, রিয়াদ, ফারুখ মিয়া, আতিকুর রহমান, আরিফ, জিকু, তুষার, টনিক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড