চিহ্নিত দালাল সাঈদকে শেষবারের মত সতর্ক
- আপলোড তারিখঃ
৩০-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার সময় হাতেনাতে ধরা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সেচ্ছাসেবক কার্ডধারী চিহ্নিত দালাল সাঈদকে শেষবারের মত সতর্ক করা হয়েছে। গতকাল বুধবার হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নেয়ার সময় ধরা পরে সাঈদ। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে হাসপাতালে হাজির হন সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু। পরে হাসপাতালের আরএমও ডা. শামীম কবিরসহ অন্যান্য স্টাফদের সামনে চিহ্নিত দালাল সাঈদকে শেষবারের মত সতর্ক করা হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের কিতাব আলীর স্ত্রী অলোকা খাতুন (৫০) গতকাল সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি ডা. আবুল হোসেনের কাছে গেলে তার তিনটি পরিক্ষার পরামর্শ দেন চিকিৎসক। এ সময় ওই রোগীকে ভাগিয়ে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় সাঈদ। যাওয়ার আগেই তার দালালির বিষয়টি ধরা পরে স্থানীয়দের চোখে। পরে এ নিয়ে হাসপাতাল এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু। পরে হাসপাতালের আরএমও ডা. শামীম কবির ও স্টাফদের সামনে সাঈদকে হাজির করা হয়। উপস্থিত সকলে এবারই শেষবারের মত সাবধান করে চিহ্নিত দালাল সাঈদকে ক্ষমা করে দেয়। একইসাথে পরবর্তিতে এ ধরণের কোন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
কমেন্ট বক্স