সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গানে গানে দর্শক মাতালেন লালন কন্যা ফরিদা পারভিন

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০১৭ ইং
গানে গানে দর্শক মাতালেন লালন কন্যা ফরিদা পারভিন
ড. এ.আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা এআর মালিক স্কুল এন্ড কলেজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক মাতান বাংলাদেশের প্রখ্যাত লালন শিল্পী ফরিদা পারভিন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার সময় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ড. এ আর মালিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এম এ সবুর এর সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা’র বিশিষ্ট বিজ্ঞানী ড. এস আর মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক মহাপচিালক হামিদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা এ আর মালিক স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং চুয়াডাঙ্গা জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে এক বছরে যে সাফল্য পেয়েছে তা সবার কাছে তুলে ধরেন। স্কুলটির প্রতিষ্ঠাতা ড. এ আর মালিক চুয়াডাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন বলেও আশ্বস্ত করেন। বক্তব্য পর্ব শেষে ড. এ আর মালিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। জেলা অরিন্দম শিল্প গোষ্ঠী ও স্থানীয় শিল্পীরাও গান পরিবেশন করেন। এরপর অনুষ্ঠানের মুল আকর্ষন লালন শিল্পী ফরিদা পারভিন তার পরিবেশনায় দর্শকদের মনোমুগ্ধকার গান উপহার দিয়ে সবাইকে মাতিয়ে তুলেন। আধুনিক বাংলা ও লালন সংগীতসহ প্রায় ডজন খানেক গান পরিবেশন করেন এ শিল্পী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড