বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ স্বামীর

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৬ ইং
জীবননগরে স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ স্বামীর

জীবননগরে স্ত্রীর বিরুদ্ধে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁর সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন স্বামী মো. আমির হামজা (২৫)। এসময় বাড়ি থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি তাঁর। এ ঘটনায় স্ত্রী আখিতারা খাতুন (২০) ও সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমির হামজার বাড়ি জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে। ২০২৩ সালে আখিতারা খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। আমির হামজার দাবি, বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল। একপর্যায়ে তাঁর স্ত্রী চঁাঁপাইনবাবগঞ্জের নাইম হোসেন নামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর স্ত্রীকে সতর্ক করেছিলেন তিনি। তবে এরপরও ওই যুবকের সঙ্গে স্ত্রীর যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ করেন আমির হামজা।
অভিযোগে আমির হামজা উল্লেখ করেন, গত ৯ অক্টোবর রাতে তাঁর স্ত্রী বাবার বাড়ির লোকজনের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ি থেকে প্রায় ১২ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে যান বলে দাবি তাঁর। এসব অলংকারের আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।


আমির হামজার অভিযোগ, পরে তিনি জানতে পারেন, গত ১২ অক্টোবর ভোরে তাঁর স্ত্রী ওই যুবকের কাছে চলে গেছেন। স্ত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানার পর তিনি এ বিষয়ে খোঁজ নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন। এ ঘটনায় আমির হামজা জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত স্ত্রী ও ওই যুবকের বক্তব্য পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা-দর্শনা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীদের হানা