উথলী কেডিকে ও মনোহরপুরে জামায়াতের একক প্রার্থী ঘোষণা
- আপলোড তারিখঃ
২৯-১১-২০১৭
ইং
জীবননগর উপজেলাধীন স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর জীবননগর উপজেলাধীন ৩ ইউপি’র স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পতে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। প্রার্থীরা হলেন- মাওলানা মো. মহিউদ্দীন (উথলী ইউপি), আব্দুস সাত্তা (কেডিকে) ও মো. আসাবুল হক মল্লিক (মনোহরপুর)। নির্বাচনে অংশ নিতে গত পরশু (২৭ নভেম্বর) সোমবার নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন তারা। এদিকে গতকাল মঙ্গলবার দলীয় প্রার্থীদের সাথে নিয়ে তাদের নির্বাচনী এলাকায় দিনভর গণসংযোগে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারী মো. রুহুল আমিন। তিনি জানান, ‘সব দল থেকে দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামি চুয়াডাঙ্গা জেলা শাখার সিদ্ধান্তক্রমে একক প্রার্থী দেয়া হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের ভোটে কাঙ্খিত জয় ছিনিয়ে আনতে চাই।’ এর আগে ৩ ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
কমেন্ট বক্স