দামুড়হুদায় সাংবাদিক পলাশের পিতার মৃত্যু : শোক
- আপলোড তারিখঃ
২৯-১১-২০১৭
ইং
ডেস্ক রিপোর্ট: সাংবাদিক শামসুজ্জোহা পলাশের পিতা শাহজাহান আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজেউন)। গতকাল মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদ এশা মরহুমের নামাজে জানাজা শেষে দামুড়হুদার দশমী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুম শাহজাহান আলী বিশ্বাস দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা পলাশ ও দামুড়হুদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুলের পিতা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা। এদিকে, শামসুজ্জোহা পলাশের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, ছড়াকার ও একাত্তর টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এমএ মামুন, দৈনিক সময়ের সমীকরণের প্রতিবেদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি উজ্জ্বল মাসুদসহ সমীকরণ পরিবার।
কমেন্ট বক্স