রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২৬ ইং
জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জীবননগরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. বকুল উদ্দীন মিল্টন। তিনি সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হাবিবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।


জীবননগর থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার রাতে হাবিবপুর গ্রামে অভিযান চালিয়ে মিল্টনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি বকুল উদ্দীন মিল্টনকে আটক করা হয়েছে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ইয়া রসুলুল্লাহ (স.) হাফিজিয়া মাদ্রাসায়