শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযান

৪৫৩ বোতল মাদকসহ আটক ১
  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৬ ইং
জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযান

জীবননগর থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫৩ বোতল মাদকদ্রব্যসহ দেলোয়ার হোসেনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নির্দেশে নির্দেশে এসআই শাহিন আলম ও এসআই পলাশসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশ।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, গয়েশপুর গ্রামে মাদকদ্রব্য অভিযান চালিয়ে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা