শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কোমরপুরের রাস্তায় হাঁটু সমান পানি

চরম ভোগান্তিতে শিক্ষার্থী-পথচারীরা
  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৬ ইং
দামুড়হুদার কোমরপুরের রাস্তায় হাঁটু সমান পানি

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের প্রধান সড়কটি সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যাচ্ছে। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি ও কাদা জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় এর বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টি হলেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কয়েকদিনের টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। সকালে কাদা ও পানি পেরিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করছে।
শুধু শিক্ষার্থী নয়, বয়স্ক মানুষ, রোগী ও সাধারণ পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে এ সড়ক দিয়ে যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে। এতে অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় বলে জানান স্থানীয়রা। কোমরপুর গ্রামের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু সমান পানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


এলাকাবাসী জানান, সড়কটি শুধু কোমরপুর গ্রামের মানুষের চলাচলের জন্য নয়, আশপাশের এলাকার মানুষেরও গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা