শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা ইজিবাইক, রিক্সা ও পাখিভ্যান

চালক ও মালিক সমিতির কমিটি গঠন ও অনুমোদন
  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৬ ইং
জীবননগর উপজেলা ইজিবাইক, রিক্সা ও পাখিভ্যান

জীবননগর উপজেলা ইজিবাইক, রিক্সা ও পাখিভ্যান চালক ও মালিক সমিতির কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক,রিক্সা ও পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতি। গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা ইজিবাইক,রিক্সা ও পাখিভ্যান চালক ও মালিক সমবায় সমিতির সভাপতি মো. আবু সাইদ সুজন এবং সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা এই কমিটি অনুমোদন দেন।


কমিটিতে কমিটিতে মো. ইউনুচ আলীকে সভাপতি এবং মো. সুমন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহসভাপতি করা হয়েছে মো. মাহফুজ আহমেদ মুছাকে। সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, লাইন সম্পাদক মো. স্বজন হোসেন কিরণ, সহ-লাইন সম্পাদক মো. মাহমুদুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ মো. রিপন মিয়া এবং প্রচার সম্পাদক মো. আজিজুল হক।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. রমজান আলী, মো. জুলু মিয়া, মমিন মিয়া, মামুন মিয়া, রেজাউল হক, তরিকুল ইসলাম, নুর ইসলাম, মনিরুজ্জামান ও বিল্লাল মিয়া। এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. রবগুল হোসেন, মো. মোকসেদুর রহমান রিমন, মো. কামরুল, মো. জাহিদ হোসেন ও মো. ইউনুস।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা