সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৭ ইং
কার্পাসডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময়
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র নবাগত পরিচালকের সাথে কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল হাসান ইমাম মৃধার সাথে মতবিনিময় করেছে কার্পাসডাঙ্গার সংবাদকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবির হেডকোয়ার্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল হাসান ইমাম মৃধা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম দূর্নীতি তুলে ধরে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে, সীমান্তে নোম্যান্স ল্যান্ডে কোন প্রকার মালিকানা জমি না থাকলেও সেখানে আমরা চাষীদের চাষ করার সুযোগ দিয়েছি। তবে সবাইকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সীমান্তে বিজিবির পেট্রোলিং সুবিধার কারনে পিলার থেকে তিন ফিট করে জমি প্রত্যোক চাষি নিজ উদ্যোগে রাস্তা করে দেবেন এবং নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ ফিট জমির ভিতর কোন প্রকার পাট, ভুট্টা, আখ বা লাউ শসার বাধ ও ৩ ফিটের উপর ফসল হয় এমন চাষ করা যাবেনা। এসব বাদে অন্য ফসল চাষ করা যাবে। যদি কেউ সীমান্তে এ নিয়ম না মেনে অসৎ উদ্দেশ্যে ফসল চাষ করে ও সীমান্তে কোন অঘটন ঘটে তবে তাকেও আইনের আওতায় আনা হবে অপরাধে সহযোগিতা করার জন্য। আমরা সীমান্তে কোন চোরাকারবারী ও মাদকের চোরাকারবারী হতে দেবোনা। চোরাকারবারীদের হুশিয়ারী করে ভালো পথে চলার ও আহবান জানান তিনি। সোর্সের নাম ভাঙ্গিয়ে সীমান্তে অপরাধ করলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবার কথা জানান তিনি। মাদকের কুফল সমন্ধে সকলকে সচেতন করে তিনি বলেন, মাদক আমাদের জন্য মরনব্যাধী। এই মাদক আপনার ভাই, আপনার সন্তানদের হাতেই যাচ্ছে। ধ্বংস হচ্ছে যুবসমাজ। সীমান্তে যাতে কোনপ্রকার প্রানহানী না ঘটে তার জন্য তিনি সীমান্তে কঠোর নজরদারীর কথা জানান। সেই সাথে সীমান্তে অসৎ উদ্দেশ্যে কেউ যাতে না যায়, তারও আহ্বান জানান। মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এমএ জলিল, সাইফুল ইসলাম, মেহেদী হাসান মিলন, হাসেম রেজা হাসমত, ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড