বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সামারি ট্রায়ালে কারাদণ্ড ও জরিমানা
  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৬ ইং
দর্শনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে দর্শনা থানা-পুলিশ। পরে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- রাকিবুল ইসলাম ওরফে সুমন (৩৫) ও দেলোয়ার শেখ (২৮)।


পুলিশ জানায়, দর্শনা থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় ইয়াবা ট্যাবলেটসহ রাকিবুল ইসলাম ওরফে সুমন এবং দেলোয়ার শেখকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে সংক্ষিপ্ত বিচার শেষে রাকিবুল ইসলাম ওরফে সুমনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।


অন্যদিকে দেলোয়ার শেখকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দর্শনা থানা-পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা