বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ৩৮ ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৬ ইং
দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ৩৮ ইয়াবাসহ দুজন আটক

দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন-জয়রামপুর শেখপাড়ার সবুর আলীর ছেলে আখতার হোসেন (৪৭) এবং ডুগডুগি বাজারপাড়ার আশাদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৯)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জয়রামপুর শেখপাড়ায় আখতার হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর এসআরবি-১২-এর সিপিসি-৩-এর হাবিলদার মোহাম্মদ হিরুকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর শেখপাড়ায় অভিযান চালান। এ সময় আখতার হোসেন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে আখতার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।


এ ঘটনায় হাবিলদার মোহাম্মদ হিরুকুজ্জামান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। মামলাটি ৬ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলা নম্বর-০৪। এতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান