বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৬ ইং
দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন গ্রেপ্তার

দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- নেহালপুর গ্রামের খোদা বক্সের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) এবং উজ্জ্বলপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে নাসির উদ্দিন (৫৩)। দর্শনা থানা-পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মোল্যা আরিফুল ইসলাম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।


পুলিশের দাবি, জাহাঙ্গীর আলম ও নাসির উদ্দিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মী ও দুষ্কৃতিকারী। নিষিদ্ধ ঘোষিত দলের সত্তাকে সমর্থন করে সহযোগিতার মাধ্যমে দলকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে তারা একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রমূলক স্লোগান ও মিছিল করেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে দর্শনা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।



কমেন্ট বক্স
notebook

জুলাইয়ের আগে হচ্ছে না সিটি ও পৌর নির্বাচন