বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বালু বিক্রি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

দোকানে হামলা ও মারধর, আহত ৬
  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৬ ইং
জীবননগরে বালু বিক্রি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

জীবননগরে বালু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে দোকানে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিক নেতা জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসের শফিকুল ইসলাম ওরফে বালু খোকার দোকানে এই হামলার ঘটনা ঘটে। আহতেরা হলেন- ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার শফিকুল ইসলাম ওরফে খোকা (৫০), তার ছেলে ইমন (২৪) ও শিমুল (৩০)। অপর পক্ষের বাঁকা কাউন্সিলপাড়ার শফিক (৪৫), কুতুব (৩২), রফিকুল (৪০) ও রাকিব (১৭)।


স্থানীয় সূত্রে জানা যায়, বালু বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শফিক, কুতুব, রফিকুল ও রাকিবসহ কয়েকজন পোস্ট অফিস পাড়ার শফিকুল ইসলাম ওরফে খোকার বালুর দোকানে গিয়ে হামলা করেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। এর মধ্যে শফিকুল ইসলাম ওরফে খোকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


এদিকে খবর পেয়ে হাসপাতালে শফিকুল ইসলামকে দেখতে যান জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।


জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমি নিজে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় অস্বচ্ছল ৬ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক প্রদান