সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৮৯ দেশের মধ্যে ছবি আঁকায় প্রথম স্থান অধিকার করলো ¯েœহা

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৭ ইং
৮৯ দেশের মধ্যে ছবি আঁকায় প্রথম স্থান অধিকার করলো ¯েœহা
জীবননগর অফিস: ইটালির রোমে অনুষ্ঠিত গ্লোবাল স্কুল ফিডিং চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশগ্রহন করে বিশ্বের ৮৯টি দেশের মধ্যে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার বড় মেয়ে নুরেন ফাইজা ¯েœহা প্রথম স্থান লাভ করায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ¯েœহা নড়াইল জেলার লোহাগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। সে ওই বিদ্যালয় থেকে ছবি অংকনে অংশগ্রহন করে। এদিকে, ¯েœহার ছবি বিশ্বের ৮৯টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় গতকাল মঙ্গলবার লোহাগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। এদিকে তার উজ্জল ভবিষ্যৎ মঙ্গল কামনা করেছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যরো জাহিদ বাবু, সহকারী মিঠুন মাহমুদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড