সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৬ ইং
বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন

আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে ঋণের বোঝা ও আর্থিক সংকটের মধ্যে আত্মহত্যা করা বিএনপি কর্মী মোহনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। গতকাল রোববার সন্ধ্যায় তিনি মোহনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। 


জানা যায়, মোহনের মৃত্যুর পর তার পরিবারটি তিন সন্তান নিয়ে চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছে। বিশেষ করে ছোট ছোট তিন সন্তানকে নিয়ে পরিবারটির সামনে দেখা দিয়েছে বিভিন্ন প্রতিকূলতা ও অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু বাঁশবাড়ীয়ায় মোহনের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি, সন্তানদের দেখাশোনা ও ভবিষ্যৎ চিন্তার বিষয়ে খোঁজখবর নেন।


এ সময় তিনি মোহনের সন্তানদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন এবং পরিবারের অসহায়ত্বের কথা শুনে তাদের সহযোগিতায় নগদ অর্থ সহায়তা প্রদান করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী পরিবারের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন সানোয়ার হোসেন লাড্ডু চেয়ারম্যান।


স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মোহন। তাকে হারিয়ে পরিবারের সদস্যদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আবার, তিন সন্তানের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন প্রতিকূল অবস্থায় সাবেক চেয়ারম্যানের এই সহযোগিতা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।


সানোয়ার হোসেন লাড্ডু বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির নৈতিক দায়িত্ব। মোহনের পরিবারের বর্তমান পরিস্থিতি দেখে তিনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং সমাজের বিত্তবানদের মোহনের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।"


এদিকে, মোহনের পরিবারের প্রতি এমন মানবিক সহায়তার ঘটনায় স্থানীয়রা সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, "বিপদের সময় অসহায় পরিবারের পাশে দাঁড়ানো মানবিকতার পরিচয়।" মোহনের পরিবার জানান, "আমাদের খোঁজখবর নেওয়ায় চেয়ারম্যান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।" এসময় বাঁশবাড়ীয়া ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

বাঁশবাড়ীয়ায় ঋণের বোঝায় আত্মহত্যা করা মোহনের পরিবারের পাশে বিএনপি নেতা সানোয়ার হোসেন