রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিএনপির মিছিল-সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২৬ ইং
দামুড়হুদায় বিএনপির মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সমবেত হতে থাকেন। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়।


মিছিলটি দামুড়হুদার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। মিছিলের কারণে এলাকায় কিছু সময়ের জন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে মিছিলটি নির্ধারিত স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তারা।


কর্মসূচিতে দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স