শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় আগুনে ১৫ বিঘা জমির পাটখড়ি পুড়ে ছাই

কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি
  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৬ ইং
দামুড়হুদায় আগুনে ১৫ বিঘা জমির পাটখড়ি পুড়ে ছাই

দামুড়হুদা উপজেলা সদরের খানপাড়ায় আগুনে প্রায় ১৫ বিঘা জমির পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কৃষক তক্কেলের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
স্থানীয়রা জানান, মৃত কিতাব আলীর ছেলে তক্কেল প্রায় ১৫-১৬ বিঘা জমির পাটখড়ি পর্যায়ক্রমে পরিষ্কার করে একটি স্থানে জমা করছিলেন। গতকাল শুক্রবার দুপুরে পাটখড়ি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। আগুন দ্রুত পাটখড়ির গাদায় ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে।


খবর পেয়ে স্থানীয়রা বিভিন্ন স্থান থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে প্রায় ১৫ বিঘা জমির পাটখড়ি পুড়ে ছাই হয়ে যায়। কৃষক তক্কেল বলেন, ‘১৫-১৬ বিঘা জমির পাটখড়ি পর্যায়ক্রমে পরিষ্কার করে গাদা করছিলাম। কীভাবে আগুন লেগেছে, তা বুঝতে পারিনি। সব পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’



কমেন্ট বক্স