চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৫তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।
অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা তবলা বাদক ওস্তাদ সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে স্বরচিত ছড়া, গল্প, কবিতা পাঠ করেন মিম্মা সুলতানা মিতা, হারুন অর রশিদ, মরিয়ম সুলতানা ভুবন, মো. জামাল উদ্দীন, হোসেন মোহাম্মদ ফারুক, ইকবাল আতাহার তাজ, মর্জিনা খাতুন, মো. আব্বাস উদ্দীন, জি এম জোয়ার্দার, খালেকুজ্জামান, আবু নাসিফ খলিল, শহিদুল ইসলাম, হোসেন মোশাররফ, সুমন ইকবাল ইদ্রিস মন্ডল ও পূর্ণিমা সাহা।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, মো. তৌহিদ হোসেন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ ও জি এম জোয়ার্দার।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৫তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় শেখ পিণ্টু, মো. মশিউর রহমানসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদক